পীরগঞ্জ প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন বিল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি এন এম ইশফাকুল কবীর।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ খালেদ মোশারফ জানায়, নিয়ামতপুর বিল এলাকার দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও মাছের পোনা নিধন বন্ধে মৎস্য সুরক্ষা ও মৎস্য সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৬টি কারেন্ট জাল ও রিং জাল ১৮টি জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য এক লাখ টাকা।
এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা প্রদান করে পীরগঞ্জ থানা পুলিশের একটি টিম। পরে উপজেলা চত্বরে নিরাপদ জায়গায় এনে জব্দকৃত জালগুলি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়।