গঙ্গাচড়ায় ব্যারিস্টার মঞ্জুম আলীর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

2026-02-23 06:24:07

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় ব্যারিস্টার মঞ্জুম আলী'র উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারী) তার নিজ বাড়ি উপজেলার লক্ষীটারী ইউনিয়নের আনুর বাজারে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলের আগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা।

স্বাগত বক্তব্যে ব্যারিস্টার মঞ্জুম আলী বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।

তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দলকে শক্তিশালী করাই তাদের লক্ষ্য। এজন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, জাতীয় পার্টির ঐতিহ্য ও জনভিত্তি রংপুর অঞ্চলে সুদৃঢ়। তিনি বলেন, দলকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বাড়াতে হবে।

তিনি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ফারুক মিয়া এবং লক্ষী টারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ব্যারিস্টার মঞ্জুম আলীর ছোট ভাই আব্দুল্লা আল হাদীসহ জেলা ও উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় জাতীয় পার্টিকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ইফতার মাহফিল ও আলোচনা সভায় রংপুর মহানগরীর ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড এবং গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।