তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে ভয়াবাহ অগ্নিকাণ্ডে ৪ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৭ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ইকরচালি ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। স্থানীয় লেঅকজন জানান, সিহেরীর সময়ে হঠাৎ বাজারে আগুন দেখতে পায় বাজারের আশ পাশের লোকজন। এসময় আগুন দেখতে পেয়ে বাজারে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিস অফিসে অবগত করেন। ফায়ার সার্ভিস আসার আগেই ৩টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে ওই এলাকার লাল চাঁন মিয়ার কনফেকশনারি দোকান, মঞ্জু মিয়ার গালামালের দোকান, শাহ জাহান ও বাবুলের দোকান। অগ্নিকাণ্ডের কারণ কেউ নিশ্চিত করে বলতে পারেনি। তারাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের হিরো ইসলাম মোবাইল ফোনে জানান, বিরাবাড়ি বাজারে আগুন লাগার খবর পেয়ে গাড়ি নিয়ে রওনা দিলে তার কিছুক্ষন পরেই জানানো হয় আগুন নিভে গেছে। তাই ফিরে আসতে হয়েছে।