রংপুরে র‍্যাবের হাতে ৫ বছরের সাজাপ্রাপ্ত  আসামিকে গ্রেফতার

2026-03-12 00:58:05

নিজস্ব প্রতিবেদক:

রংপুরে ৫ বছরের সাজাপ্রাপ্ত  আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব -১৩।

গোপন সংবাদের ভিত্তিতে ১০ মার্চ বিকেল সাড়ে ৫ টায় রংপুরের পীরগঞ্জ  বড়দরগাহ বাজার থেকে গোলাপ নামের ৫ বছরের সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ১৩।   

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়,  রংপুরের পীরগঞ্জে উপজেলার রামনাথপুর গ্রামের গোলজার হোসেনের পুত্র গোলাপ মিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের  মামলায় ০৫ বছর ০২ মাসের আদালত কর্তৃক সাজা প্রাপ্ত হন। সাজা প্রাপ্তের পর থেকে গোলাপ পালতক ছিলেন। গ্রেফতারের পরে তাকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও এই ধরণের প্রতিটি যৌতুক, হত্যা, ধর্ষণ, রাহাজানি,মাদক চোরাকারবারীসহ সকল অপরাধ প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।