গোবিন্দগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১শ’২০ জন উপকারভোগিদের অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)এর সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় গোবিন্দগঞ্জ উপজেলার শাখা অফিস চত্বরে বৃহস্পতিবার দুপুরে সংস্থার পক্ষ এসব খাদ্য সামগ্রী বিতরণ হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমীন সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঃবাঃ মোঃ মাহমুদুন্নবী এবং বিজের মাইক্রোফাইনান্সএর সিনিয়র সহকারি পরিচালক ও টিম লিডার টিম-১ মতিউর রহমান, বিজের সাব জোনাল ম্যানেজার বকুল ইসলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজের গোবিন্দগঞ্জ উপজেলার শাখার ম্যানেজার হাফিজার রহমান, স্বাস্থ্য,সুরক্ষা ও শিক্ষা কর্মসূচীর ম্যানেজার আনোয়ার জাহিদ সহ অন্যরা। এ কর্মসূচীর আওতায় প্রতি জন সুবিধাভোগী সদস্যের মাঝে চিনি,সেমাই,সয়াবিন তেল,গুড়া দুধ,সুগন্ধি চাল,আলু,লবণ ও মসুর ডাল বিতরণ করা হয়।