গঙ্গাচড়ায় জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

2026-03-17 03:02:10

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার  (১৫ মার্চ) বিকেলে উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়াম হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া সদর ইউনিয়ন চেয়ারম্যান মাহফুজুর রহমান দুলু, জামায়াতের সাবেক আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ শফিকুল আলম, নায়েবে আমির তাজউদ্দীন আহমেদ, শ্রমিক নেতা শোহাইবুর রহমান, বেতগাড়ি আমির মো. শাহ আলম, বড়বিল সভাপতি সোহাগ, উপজেলা যুবদলের সভাপতি সাজু আহমেদ স্বপন, উপজেলা শিক্ষা সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি ইউনুস আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মিজানুর রহমান ও সেক্রেটারি মমিনুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশক্তির সেক্রেটারি তানজিন আলম তাসিন, মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহাম্মদ ইমতি, জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার শেখ রেজোয়ান, যুগ্ম আহ্বায়ক মাহফুজ শাহ,

গঙ্গাচড়া প্রেসক্লাব সভাপতি সাজু আহম্মেদ লাল,গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামাণিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজানের গুরুত্ব, আত্মসংযম ও তাকওয়া অর্জনের বিষয়ে আলোকপাত করেন। তারা বলেন, রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি এবং মানবসেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আহ্বান জানান তারা।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। স্থানীয়রা এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।