লালমনিরহাটে সড়ক দূঘটনায় নিহত শরিফুল ইসলামের গ্রামের বাড়ি হিলিতে চলছে শোকের মাতম

2026-03-17 20:33:37

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হাকিমপুর উপজেলার মনসাপুর গ্রামের শরিফুল ইসলাম। বাবা মায়ের একমাত্র সন্তান, একটু  ভালো থাকার জন্য পদক্ষেপ নামের একটি এনজিওতে ম্যানেজারের চাকুরীর সুবাদে পুরো পরিবারই থাকতেন লালমনিরহাটের পাটগ্রামে। ঈদের ছুটিতে পরিবার নিয়ে মটোরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন শরিফুল ইসলাম। লালমনিরহাটের মির্জারকোর্ট এলাকায় আসলে পাথর বোঝাই একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন শরিফুলের স্ত্রী, হাসপাতালে নিলে মারা যায় শরিফুল ও তার ৫ মাসের শিশু সন্তান। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে তাদের বড় ছেলে।

এদিকে যেই বাড়িটিতে ঈদের আনন্দ উল্লাসে রঙ্গিন হবার কথা ছিল এখন সেই বাড়িতে পরিনত হয়েছে শোকের  ছায়া। মৃত শরিফুলের বাবা জীবিত থাকলেও সংসার করতেন দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আলাদা। মায়ের একমাত্রই ভরসা ছিল তার সন্তান। একমাত্র সন্তানকে হারিয়ে মা এখন পাগল প্রায়। এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। নিহত শরিফুল মনসা পুর গ্রামের নুরুল ইসলামের একমাত্র সন্তান।

নিহত শরিফুল ইসলামের মা আছিয়া বেগম জানান, তার স্বামী ছেলে ছোট থাকা অবস্থায় তাকে ছেড়ে অন্য স্থানে দ্বিতীয় বিয়ে করেন। এতে করে তার বাবার বাসাতে একমাত্র সন্তান (শরিফুল ইসলাম) কে কষ্টে বসবাস করতেন। কষ্টের সংসারে ছেলেকে লেখা পড়া করিয়েছেন তিনি। কিন্তু বিধাতার নির্মম পরিহাস যুবক বয়সেই তার ছেলেকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো।

হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আল ইমরান জানান, পরিবারের একটু স্বাচ্ছন্দ্যের আশায় দূরে গিয়ে চাকরি করতেন শরিফুল ইসলাম।  ঈদকে সামনে রেখে সবার মতই স্বপ্ন ছিল মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে ঈদ করার। তেমনি মায়ের আশা ছিল একমাত্র সন্তান নাতিদের নিয়ে বাড়ি ফিরবে সুখময় হবে ঈদের আনন্দ। কিন্তু সেটা আর পূরণ হলো না মায়ের। মরদেহ আসলে তা দাফনে সবধরনের সহযোগীতার কথা জানিয়েছেন স্থানীয় এই জনপ্রতিনিধি।