কুড়িগ্রামে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

2026-04-08 03:26:25

কুড়িগ্রাম প্রতিনিধি:  

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

সভায় জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়াকোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপি’র আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, পিপি অ্যাডভোকেট বজলুর রহমান, জিপি অ্যাডভোকেট আবুল কাশেম, জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, নববর্ষকে ঘিরে কুড়িগ্রামে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ ঐতিহ্যবাহী আয়োজন ও জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, নববর্ষ উদযাপনকে সার্বজনীন ও উৎসবমুখর করতে সকলের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করা হবে। পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকল প্তরকে প্রয়োজনীয় নির্শেনা দেয়া হয়েছে।

সভায় উপস্থিত বক্তারা বাংলা নববর্ষকে ঘিরে কুড়িগ্রামে একটি আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও কুড়িগ্রামে ঐতিহ্যবাহী আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি নেয়া হচ্ছে।