উলিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

2026-04-08 03:57:27

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে একটি অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদের হলরুমে কমিউনিটি এ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং প্রকল্পের আওতায় ক্লাইমেট জাস্টিস সেজিলিয়ানস ফান্ড এর অর্থায়নে,  সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর কারিগরি সহযোগিতায় নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ- নারী সংগঠনের বাস্তবায়নে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গুনাইগাছ ইউপি প্রশাসক ও উপজেলা সমবায় অফিসার কে এম মাসুদুর রহমান।

এ সময় নারী সংগঠনের সভাপতি ছবি বেওয়া, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ সরকার, ইউপি সদস্য  আনোয়ার আলী, মনিরুজ্জামান, মতিয়ার রহমান, সোলায়মান আলী, সাবিনা ইয়াসমিন, তাহমিনা বেগম, আলেয়া বেগম, এই প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী প্রতিমা রাণী, হিসাবরক্ষক আল ইমরানসহ অন্যান্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশে যে বিরূপ প্রভাব পড়ছে এবং বিভিন্ন ধরনের দুর্যোগ সংঘটিত হচ্ছে সে বিষয়ে বিস্তারিত আলোচনার করেন। পরে  শেখান থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন বক্তারা। এ বিষয়ে সর্বস্তরে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির জন্য জলবায়ু ন্যায্যতা আদায় করার লক্ষ্যে সর্বস্তরে সোচ্চার দাবি উত্থাপন করার জন্য সবাইকে আহ্বান করেন তারা।