কিশোরগঞ্জ নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম আদর্শ দ্বিমূখী উচ্চ বিদ্যালয় এসএসসি-২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা,ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী শিক্ষক মিথুন কুমারের সঞ্চালনায় প্রধান শিক্ষক রাজেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সেবক শামীম মুস্তাজির।এসয় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।এছাড়া বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।