হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ হলরুমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের
(বিসিএসআইআর) সার্বিক সহযোগিতায় সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে সেমিনারে মুখ্য আলোচক ছিলেন ঢাকা গবেষণাগারের সিনিয়র সাইন্টিফিক অফিসার সৈয়দ শাফকাত মাহমুদ, বিশেষ আলোচক ছিলেন ঢাকার আইএফএসটির সাইন্টিফিক অফিসার জসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক তদন্ত মো. আবু ইকবাল পাশা প্রমূখ।
প্রশ্নত্তোর পর্বে বক্তব্যে রাখেন, উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম মঞ্জু, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবে আহবায়ক এ মান্নান আকন্দ প্রমূখ। সেমিনারে সরকারি কর্মকর্তা, কর্মচারি, চেয়ারম্যান, রাজনৈতিক নেতা, সাংবাদিক , শিক্ষক, খতিব ও শিক্ষার্থী মিলে ৬০ জন অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন।
আজ উপজেলা পরিষদ চত্বরে এ বিষয় নিয়ে একদিনের জন্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সেমিনারে স্থানীয়ভাবে বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়।