নিজস্ব প্রতিবেদক:
কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস)'র উদ্যোগে দুই দিনব্যাপী দুর্যোগে ঝুঁকি নিরসনে নেটওয়ার্কিং পার্টনারের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনামুল হাসান , অধ্যক্ষ লায়ন্স স্কুল এন্ড কলেজ বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব আতিফ আবরার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুসলিম এইড । লায়েন্স স্কুল এন্ড কলেজে আয়োজিত সভায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন সিআইএস এ কর্মরত মো: লাভলু মিয়া এবং মিঠুন সরকার। রংপুর জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধিগনের উপস্থিতিতে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। যেখানে অগ্নিকাণ্ড, ভূমিকম্প, বজ্রপাত, হিট স্টোক, খড়া সহ আরো অন্যান্য দুর্যোগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় প্রধান অতিথি সহ সকল অংশগ্রহণকারী প্রতিনিধিগণ সিআইএস এর ভুয়সী প্রশংসা করেন এবং সিআইএসের কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন।