একরামুল হক একরাম,লালমনিরহাট:
লালমনিরহাটে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।বুধবার দিনব্যাপী জেলার পাটগ্রাম উপজেলার বাউরা এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি বাউরা শাখার উদ্যোগে এ চক্ষু ক্যাম্পে ৩ শতাধিক হতদরিদ্র সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করে। এ চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আশরাফুল আলম,হাতীবান্ধা ব্র্যাক অফিসের আঞ্চলিক ব্যবস্থাপক (দারিদ্র্য বিমোচন) পলাশ সাহা,ডিভিশনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন)আব্দুল মোনায়েম খান,এরিয়া ম্যানেজার চঞ্চল কুমার সরকার,ব্যবস্থাপক প্রদীপ রায়,
ডেপুটি ম্যানেজার মেহেদী হাসান প্রমুখ। এ সময় ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আশরাফুল আলম জানান, ব্র্যাক নিয়মিত কর্মসূচির পাশাপাশি মানুষের বিভিন্ন সেবায় কাজ করে থাকে।দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি,পোনা মাছ অবমুক্তকরণ,স্বাস্থ্যসেবা প্রদান,হতদরিদ্রদের বিনামূল্যে চক্ষুসেবা ও অপারেশন সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হচ্ছে।