তারাগঞ্জ ( রংপুর) প্রতিনিধি:
জামায়াত- শিবির রাজাকার স্লোগানে তারাগঞ্জ উপজেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে তুমিও জানো আমিও জানি জামায়াত- শিবির পাকিস্তানি। জামায়াত-শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় ও জামায়াত শিবিরকে গুপ্ত আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। শনিবার (২৫ এপ্রিল) রাত সাড় ৭ টার দিকে তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে তারাগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষ হয়। এ সময় তারা তুমিও জানো আমিও জানি জামাত-শিবির পাকিস্তানি। জামাত-শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়া। গুপ্ত গুপ্ত জামাত শিবির স্লোগান দেয়।বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইয়াহিয়া খাঁন কাজল ও উপজেলা ছাত্রদলের সচিব আখতারুজ্জামান শুভ।