গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে বজ্রপাতে এক শিশুসহ তিনজন ও সাঘাটা উপজেলায় ১ জন সহ মোট ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (২৬ এপ্রিল) বিকালে সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের মো সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (৪০), আল মুজাহিদের ছেলে রাফি (১০), নুরু নব্বী হোসেনের ছেলে মিজান (২০) এবং সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলঞ্চা গ্রামের মো নম্বর আলী (৫০) মারা গেছেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেল দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ওই দুই তরুণ ও শিশু বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তাদের ওপর সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। এবং অপর জন মাঠে ছাগল আনতে গিয়ে মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন,গাইবান্ধা জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার মাহাফুজার জান্নাতি।