২৫ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

2026-05-02 22:07:54

শরিফুল ইসলাম,রংপুর:

রংপুর র‌্যাব-১৩ অভিযানে ২৫ কেজি গাজাসহ এক  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার গভীর রাতে র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা নীলফামারী জেলার ডিমলা  উপজেলার চাপানি ইউনিয়নের ঝুনাগাছা গ্রামের  দক্ষিণ সোনাখুলি ডাঙ্গাপাড়া অভিযান চালায়।

 অভিযান চলাকালীন মসির ইসলামের বাড়ি থেকে ২৫ কেজি গাঁজামহ মিষ্টার ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

 র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত ইসলাম দীর্ঘ দিন ধরে বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছিলো। তার বিরুদ্ধে সুনিদৃষ্ট অভেিযাগের ভিত্তিতে ২৫ কেজি গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।