রংপুরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা মামলায় স্বামী স্ত্রীসহ তিন জনকে গ্রেফতার করছে র‌্যাব-১৩

2026-05-02 22:08:00

শরিফুল ইসলাম,রংপুর:

রংপুরে   জমিজমার বিরোধেকে কেন্দ্র করে আহম্মেদ আলী নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় স্বামী স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

শুক্রবার রাতে রংপুর নগরীর শালবন ও গংগাচড়া উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয় ওই তিন আসামীকে|

র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারী বিকেলে রংপুরের পীরগাছা উপজেলার রাজবল্লভ এলাকার আহাম্মেদ আলী তার জমিতে গেলে গ্রেফতারকৃতরা বাধা দেয়। এই নিয়ে  উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে বৃদ্ধ আহম্মেদ আলীকে কুপিয়ে যখম করে।

বৃদ্ধের চিৎকারে এলাকাবাসী ও পরিবারে সদস্যরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উদ্ধার করে প্রথমে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসক চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে তার মৃত্যু হয়। এঘটনায় নিহতে ছেলে বাদী হয়ে ১লা মার্চ  পীরগাছা থানায় একটি  হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামীরা আত্নগোপনে চলে যায়।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ একটি দল রংপুর নগরীর শালবন ও গংগাচড়ায় অভিযান চালিয়ে এজাহাভুক্ত তিন আসামীকে গ্রেফতার করে।  র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা হত্যা কান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানান এই ব্যাব-১৩ কর্মকর্তা।