৩০ অগ্রহায়ণ, ১৪৩২ - ১৪ ডিসেম্বর, ২০২৫ - 14 December, 2025

পৌর জামায়াতের উদ্যোগে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

7 months ago
173


বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা):

বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী পৌর শাখার উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল সোমবার সকালে পলাশবাড়ী মডেল মসজিদ অডিটরিয়ামে সাদ্দাম সরকারের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই প্রোগ্রামটি শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর জামায়াত আমীর মাওলানা ইয়াহিয়া।

উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  গাইবান্ধা-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা আমীর ও ১ নং কিশোরগাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth