২৯ ফাল্গুন, ১৪৩২ - ১৩ মার্চ, ২০২৬ - 13 March, 2026

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত

10 months ago
240


নিজস্ব প্রতিবেদক:

দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস কর ভাই লিগ্যাল এইড আছে পাশে,কোন চিন্তা নাই।  এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস  ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রংপুরে জনসচেতনতামূলক র‌্যালী, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

সোমবার সকালে লিগ্যাল এইড এর আয়োজনে আদালত চত্ত্বর থেকে একটি জনসচেতনতামূলক র‌্যালী বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন,মহানগর দায়রা জজ মশিউর রহমান খান, জেলা আইনজীবি সমিতির সভাপতি শাহেদ কামাল ইবনে খতিব, জেলা লিগ্যাল এইড অফিসার তালমা প্রধানসহ অন্যরা। এ সময় লিগ্যাল এইড অফিসে অস্বচ্ছল জনসাধারণের পাশাপাশি বিভিন্ন আপোষ মিমাংসার মাধ্যমে বিরোধ নিস্পত্তি করা হচ্ছে বলে জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন এনজিও ফোরামের সদস্যবৃন্দ।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth