২ বৈশাখ, ১৪৩৩ - ১৬ এপ্রিল, ২০২৬ - 16 April, 2026

নীলফামারী প্রেসক্লাবের নির্বাচন আগামী ৬ এপ্রিল, মনোনয়ন পত্র দাখিল ২৯মার্চ

1 month ago
112


নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল প্রকাশ করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ৬ই এপ্রিল সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিন সকাল এগার ঘটিকা থেকে বিরতিহীন বিকেল তিন ঘটিকা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে প্রেসক্লাব মিলনায়তনে।

নির্বাচনী বোর্ডের আহবায়ক শামসুল ইসলামের স্বাক্ষরে নির্বাচনী তফসিল শনিবার সকালে প্রকাশ করা হয়।

নির্বাচন ঘিরে ২৪ ও ২৫ মার্চ মনোনয়ন পত্র বিক্রি, মনোনয়ন পত্র দাখিল ও যাচাই বাছাই ২৯মার্চ, বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ৩১মার্চ ও ভোটগ্রহণ ৬এপ্রিল নির্ধারণ করেছে নির্বাচনী বোর্ড।

নির্বাচনী বোর্ডের আহবায়ক শামসুল ইসলাম জানান, প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটি ২১সদস্যের। ৫২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনী বোর্ডের অন্যান্যরা হলেন অরবিন্দ কুমার বর্ধণ, আকতারুল আলম রাজু ও নজমুল ইসলাম।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth