রংপুরে রমেক হাসপাতালে অধ্যক্ষ ও পরিচালকের সাথে মেট্রো পুলিশ কমিশনের মতবিনিয়
শরিফুল ইসলাম রংপুর:
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও পরিচালকের সাথে সাক্ষাৎ করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। মোহাম্মদ আবদুল মাবুদ।
৩০ এপ্রিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষের কার্যালয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ এবং পরিচালকের সাথে এক সাক্ষাৎকারে মিলিত হন।
(1).jpg)
এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোঃ আনোয়ার হোসেন, অধ্যক্ষ, রংপুর মেডিকেল কলেজ; ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আশিকুর রহমান, পরিচালক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল; ডা. শরীফুল ইসলাম ননতু, সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগ, ড্যাব (কেন্দ্রীয় কমিটি) সহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।
সৌজন্য সাক্ষাৎকালে কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়। বিশেষ করে সার্বিক কার্যক্রমের সমন্বয়, সেবা কার্যক্রমের উন্নয়ন এবং হাসপাতালের নিরাপত্তা জোরদার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনসেবার মানোন্নয়নে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বদ্ধপরিকর বলে তিনি জানান।