৩০ ফাল্গুন, ১৪৩২ - ১৪ মার্চ, ২০২৬ - 14 March, 2026

গোবিন্দগঞ্জে পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন করলেন এমপি লিংকন

1 hour ago
7


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:                 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিচ্ছন্ন দেশ গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মাদ শামীম কায়ছার লিংকন।

শনিবার (১৪ মার্চ) সকালে বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশিত পরিচ্ছন্ন দেশ গড়ার কর্মসূচির অংশ হিসেবে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় গোবিন্দগঞ্জ পৌরসভার মাছবাজার, মুরগিবাজার, মেকার পট্টি সহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা ফারুক আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, উপজেলা বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু, পৌর বিএনপির নেতা মোকাদ্দাম হোসেন সজল, কাজী আশরাফুল আলম, তরিকুল ইসলাম চঞ্চল, আব্দুল আউয়াল, রফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজল চাকী, যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী আলম ও তৌহিদুল ইসলাম, কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আল-আমিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কৌশিক আহমেদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি প্রতি শনিবার নিয়মিতভাবে পরিচালিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন। জীবিকার উৎস হোক হালাল উপার্জন। কারণ হালাল উপার্জন হলো ইবাদত কবুলের পূর্বশর্ত।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth