পীরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন। এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা।
অভিযান চলাকালে সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তারা জানান, জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি ও সরকারি জায়গা দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন বলেন, সরকারি জায়গা দখলমুক্ত রাখতে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।