২ বৈশাখ, ১৪৩৩ - ১৬ এপ্রিল, ২০২৬ - 16 April, 2026

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

4 weeks ago
1K


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলা স্কাউটস এর সম্পাদকের মৃত্যুতে সোমবার শোকসভা ও নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটের সভাপতি জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় সম্পাদক আব্দুস সালাম এর প্রতি সম্মান জানিয়ে শোক প্রস্তাব করে এক মিনিট নিরবতা পালন এবং বাংলাদেশ স্কাউটস এর গঠন ও নিয়ম মোতাবেক যুগ্ম সম্পাদক সফিয়ার মো. জাকিউল আলম স্বপনকে ভারপ্রাপ্ত সম্পাদকের দ্বায়িত্ব প্রদান করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত শোক সভায় সম্পাদকের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আরিফ মাহফুজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ,

স্কাউটস এর রংপুর জেলা সম্পাদক আব্দুর রহিম, উপজেলা স্কাউটের সহ-সভাপতি প্রধান শিক্ষক আখের মিঞা, মতিয়ার রহমান, কমিশনার শফিকুল ইসলাম চাঁদ, সাবেক সম্পাদক ও সহকারী কমিশনার আবুল কাশেম, যুগ্ম সম্পাদক সফিয়ার মো. জাকিউল আলম, কোষাধাক্ষ রেয়াজুল ইসলাম, স্কাউট লিডার ওবাইদুল হক প্রমূখ। সম্পাদক পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন জামাতা উপজেলা কাব লিডার রবিউল ইসলাম। এসময় উপজেলা স্কাউটসের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও  স্কাউটরা উপস্থিত ছিলেন। শোক সভা শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা স্কাউটের গ্রুপ সভাপতি প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত ) আনিছুর রহমান। বিকেলে হত দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়। স্কাউটার আব্দুস সালাম গত বছর ৯ জানুয়ারী সম্পাদক নির্বাচিত হন এবং এ বছর ২৩ ফেব্রুয়ারি ভোরে মৃত্যুবরণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth