১৬ বৈশাখ, ১৪৩৩ - ৩০ এপ্রিল, ২০২৬ - 30 April, 2026

কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনায় মৃতের সংখ্যা দাড়ালো ৫ জনে

5 hours ago
42


ফলোআপ

 

 

কুড়িগ্রাম  প্রতিনিধি :

সুস্থ থাকার জন‍্য চিকিৎসা নিতে গিয়েছিলেন রংপুরে। চিকিৎসা শেষে মাইক্রোবাসে ফেরার পথে ঘাতক ট্রাক কেড়ে নেয় ৫ জনের প্রাণ। লাশ হয়ে ফেরেন বাড়িতে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম - ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী পৌরসভার বাঁশের তল নামক এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিশুসহ ৫ জনের মৃত্যু হয়। ঘটনাস্থলে ২ জন এবং রাতে হাসপাতালে আরো একজন সে  তিন জনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্হায় বুধবার আরো ২ জনের মৃত্যু হয়। আহত হয় অবস্হায় আরো ৯জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সকলের বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায়। হতাহতের ঘটনায় ঐ এলাকায় শোকের মাতম চলছে।

নিহতরা হলেন, ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই গ্রামেরআসাদমোড় এলাকার শামীম হোসেন (৩২) ও তার মেয়ে মোছা. ছাদিয়া (৮), একই পরিবারের বাবু মিয়ার স্ত্রী তামান্না (২৮), মো. জাহিদুল ইসলামের ছেলে মো. নুরনবী (২৮) ও সাইফুর রহমানের ছেলে মো. লিমন (৩০)। তাদের মধ্যে লিমন পেশায় মাইক্রোবাস চালক বলে জানা গেছে। বুধবার সকালে গ্রামের বাড়িতে লাশ এসে পৌছলে কান্নার রোল পড়ে যায়। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারগুলোতে চলছে শোকের মাতম।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ও আহতরা সবাই চিকিৎসা করাতে মঙ্গলবার সকালে রংপুরে যায়। চিকিৎসা করিয়ে রাতে ফেরার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গসোনার হাট স্থলবন্দর থেকে পাথর বোঝাই একটি ট্রাক কুড়িগ্রাম যাওয়ার পথে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল নামক স্থানে রংপুর থেকে ছেড়ে আসা ভূরুঙ্গামারীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসারত অবস্হায় বুধবার  আরো ২জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনাটি শুনেছি। তবে বিষয়টি নাগেশ্বরী থানার অধীন হওয়ায় আইনগত বিষয়টি তারাই দেখবেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এছাড়াও আহত ও নিহতদের পরিবারের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth