২৮ মাঘ, ১৪৩২ - ১০ ফেব্রুয়ারি, ২০২৬ - 10 February, 2026

পীরগঞ্জে কালের কন্ঠের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

আমাদের প্রতিদিন
1 year ago
428


পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধিঃ

আংশিক নয় পুরো সত্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক কালের কন্ঠের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী  উৎযাপন করা হয়েছে।

আজ (১০ জানুয়ারি) শুক্রবার বিকেলে রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে পীরগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক শাহ্ মোঃ সাদা মিয়ার সভাপত্বিতে আলোকিত বাংলাদেশ পত্রিকার সাংবাদিক বখতিয়ার রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন কালের কন্ঠ পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান।

এ সময় প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদুন নবী চৌধুরী পলাশ, প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মোস্তফা মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেলিম, শাহিনুজ্জামান শাহীন, পৌর বিএনপি’র আহ্বায়ক  সাইফুল আযাদ মন্ডল, সদস্য সচিব ইয়াতিমুল হাসান লিটন, যুবদলের আহ্বায়ক  আনিছুর রহমান আনিছ প্রমুখ।

বক্তরা জনপ্রিয় দৈনিক কালের কন্ঠের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পত্রিকার সফলতা কামনা করেন এবং সাংবাদিকদের সঠিক তথ্যর ভিত্তিতে সংবাদ পরিবেশনের জন্য আহ্বায়ক  জানান। কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth