২ বৈশাখ, ১৪৩৩ - ১৬ এপ্রিল, ২০২৬ - 16 April, 2026

বদরগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার

1 month ago
121


বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আদালতের গ্রেফতারি পরোয়ানা এড়িয়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। তাদের বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth