১২ ফাল্গুন, ১৪৩২ - ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ - 25 February, 2026

স্কাউট ও শিক্ষক আব্দুস সালামের ইন্তেকাল: গঙ্গাচড়ায় শোকের ছায়া

9 hours ago
138


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ স্কাউটস, গঙ্গাচড়া উপজেলার সম্পাদক ও তালুক হাবু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম (৫২) সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাদ ফজর নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।

শোকসন্তপ্ত পরিবারে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ওই দিন রাত ১০টায় উমর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে মরহুমের দেহকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় জনসাধারণ ও স্কাউট অঙ্গনে গভীর শোকের ছায়া নেমেছে।

আব্দুস সালামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রংপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী, বাংলাদেশ স্কাউটস গঙ্গাচড়া উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার, কমিশনার মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপন, জেলা সম্পাদক আব্দুর রহিম এবং রংপুর জোনের উপ-পরিচালক সুধীর চন্দ্র বর্মন প্রমুখ।

এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth