২৯ ফাল্গুন, ১৪৩২ - ১৩ মার্চ, ২০২৬ - 13 March, 2026

উলিপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

8 months ago
279


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শামিরা মনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০৫ জুলাই) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ জামের দরগা এলাকায় এই ঘটনাটি ঘটে। শামিরা মনি বজরা ইউনিয়নের চাদনী বজরা এলাকার শফিকুল ইসলামের মেয়ে।

নিহতের স্বজনরা জানায়, গত এক সপ্তাহ আগে শামিরা মনি মায়ের সাথে উমানন্দ জামের দরগা এলাকায় নানা বাড়িতে বেড়াতে আসে। শনিবার বেলা ১১ টায় মায়ের সাথে ঘুমিয়ে পড়ে। ওই এলাকায় হঠাৎ দুপুর ১২ টায় বৃষ্টি শুরু হওয়াতে পরিবারের লোকজন রোদে শুকাতে দেওয়া পাট ও পাটকাঠি তোলার কাজে ব্যাস্ত হয়ে পড়েন। শামিরার মা ঘুম থেকে উঠে মেয়েকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা খুঁজতে থাকে। পরে স্বজনেরা বাড়ির পাশের একটি পুকুরের পানিতে শামিরাকে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth