২৭ মাঘ, ১৪৩২ - ০৯ ফেব্রুয়ারি, ২০২৬ - 09 February, 2026

চীনের সম্মতি পেলে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে- উপদেষ্টা রিজওয়ানা

3 weeks ago
70


নীলফামারী প্রতিনিধিঃ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের সর্ববৃহৎ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার চীনের কাছে সব কাগজপত্র পাঠিয়েছে। অর্থ ব্যয় সংক্রান্ত বিষয়েও চূড়ান্ত আলোচনা সম্পন্ন করেছে। চীনা সরকারের বিশেষজ্ঞ দল যাচাই বাছাই করছে। এখন চীনের সম্মতি পেলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা রিজওয়ানা আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি জনগণেরও দায়িত্ব রয়েছে।

প্রসঙ্গত, নীলফামারীতে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট ২০২৬, দেশের চাবি আপনার হাতে এই স্লোগানকে ধারণ করে ভোটের গাড়ি কর্মসূচি শুরু হয়েছে। এর অংশ হিসেবে রোববার দুপুর ২টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হবে। সেখানে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth