১২ ফাল্গুন, ১৪৩২ - ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ - 24 February, 2026

আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়তে গবেষণার বিকল্প নেই: বেরোবি উপাচার্য

14 hours ago
11


বেরোবি প্রতিনিধি:

আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে মানসম্মত গবেষণার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ে গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং গবেষকদের সর্বোচ্চ সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন–২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে ২০২৫–২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পের প্রথম সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

উপাচার্য আরও বলেন, এই গবেষণা প্রকল্পগুলোর মাধ্যমেই দেশ ও সমাজ নতুন দিকনির্দেশনা পাবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় বিশ্ব র‍্যাংকিংয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে।

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুমন কুমার দেবনাথ এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর অধ্যাপক ড. মোঃ ফেরদৌস রহমান।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় গবেষণা প্রকল্পের বিভিন্ন দিক, সম্ভাবনা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth