১২ ফাল্গুন, ১৪৩২ - ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ - 24 February, 2026

লালমনিরহাটের পাটগ্রামে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

13 hours ago
14


খাজা রাশেদ,লালমনিরহাট:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মেয়েকে (১৫) ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর মা বাদী হয়ে পাটগ্রাম থানায় এ মামলা দায়ের করার পর রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদী পাটগ্রামের রসুলগঞ্জ (স্টেশনপাড়া) এলাকার বাসিন্দা।

তিনি পেশার কারণে প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। সুযোগ বুঝে তার স্বামী রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে তার মেয়ের (১৫) সঙ্গে অসদাচরণ করে আসছিল। ঘটনার দিন ১১ ফেব্রুয়ারি রাতে বাদি ভোট দেওয়ার উদ্দেশ্যে তার শ্বশুরবাড়ি গেলে বাড়িতে কেবল তার দুই মেয়ে (১৫ ও ১২) ঘুমিয়ে ছিল।

রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে অভিযুক্ত ব্যক্তি ঘরে প্রবেশ করে ঘুমন্ত বড় মেয়ের মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে, কিশোরীর চিৎকারে ভীত হয়ে বাবাকে ধাক্কা দিয়ে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ওই কিশোরী পরদিন মায়ের কাছে ঘটনা জানায়। এ ঘটনায় স্বামীকে জিজ্ঞেস করলে উল্টো মারধর করে বলে উক্ত অভিযোগে উল্লেখ রয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth