১৪ ফাল্গুন, ১৪৩২ - ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ - 27 February, 2026

বিরল বাজারের বিভিন্ন ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দ্রব্যমূল্য তালিকা প্রদর্শন না করায় দন্ড

8 hours ago
20


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরল বাজারের বিভিন্ন ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।

বৃহস্পতিবার বিকেলে ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ আইন-২০০৯ অনুযায়ী বিভিন্ন দোকানে দ্রব্যমূল্য তালিকা প্রদর্শন না করায় বিরল বাজারের ৩ জন দোকানদারকে মোট ৫ হাজার ৫ শত টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

এসময় দোকানদারগণ অর্থদণ্ডের অর্থ নগদ পরিশোধ করেন এবং সঠিক দ্রব্যমূল্য তালিকা প্রদর্শন করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth