ডেঙ্গু ও চিকনগুনিয়া মশাবাহিত রোগ প্রতিরোধে র্যালী মতবিনিময়সভা
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকনগুনিয়া সহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪ মার্চ দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ র্যালী বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন,য়উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ মো. আশিকুল আরেফিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা।
মতবিনিমা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আশিকুল আরেফিন বলেন, ডেংগু, চিকনগুনিয়া সহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ সচেতনতামূলক সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলে মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
তিনি আরো বলেন, চিকনগুনিয়া, ম্যালেরিয়া ও ফাইলেরিয়া বর্তমানে জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে জমে থাকা পরিষ্কার পানিতে মশার বংশবিস্তার দ্রুত বাড়ে, ফলে এসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বৃদ্ধি পায়। তাই এসব রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।
ডাঃ মো. আশিকুল আরেফিন বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়া মূলত এডিস প্রজাতির মশার মাধ্যমে ছড়ায়। এই মশা পরিষ্কার পানিতে জন্মায় এবং সাধারণত দিনের বেলায় কামড়ায়। বাসাবাড়ির আশপাশে ফুলের টব, পরিত্যক্ত টায়ার, পানির ট্যাংক, ড্রাম, ফ্রিজের ট্রে বা যেকোনো পাত্রে জমে থাকা পানিতে মশা সহজেই বংশবিস্তার করতে পারে। এ ধরনের রোগ প্রতিরোধের জন্য নিয়মিত আশপাশ পরিষ্কার রাখা, কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়া, মশারি ব্যবহার করা এবং প্রয়োজন হলে মশা নিধন কার্যক্রম জোরদার করা জরুরি। পাশাপাশি জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা বা বমি ভাব দেখা দিলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়েছে।