১৬ চৈত্র, ১৪৩২ - ৩০ মার্চ, ২০২৬ - 30 March, 2026

উত্তরে ভাড়ী বৃষ্টির কারনে ইটভাটার শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছে

2 hours ago
48


আজাদুল ইসলাম আজাদ, পীরগঞ্জ:   

উত্তরের ইটভাটাগুলোর শ্রমিকদের কে কর্মহীন করে দিয়েছে অসময়ের বৃষ্টি। ঈদের এক সপ্তাহ আগ থাকে ঝড় বাতাসে রংপুরের ইটভাটা গুলোর কাঁচা ইট মাটিতে মিশে দিয়েছে। এতে করে ভাটা মালিকরা চরমভাবে ক্ষতিগ্রস্তর মুখে পড়ছে। অপর দিকে ভাটার কর্মজীবি শ্রমিকরাও কর্ম না পেয়ে হতাশ হয়ে পড়েছে।

কয়েকটি ইটভাটা ঘুরে কথা হয় শ্রমিকদের সাথে এখনে অনেকেই বলছেন, বৃষ্টি বাদলের কারণে ইটভাটার শ্রমিক বা লেবার পাট কর্মহীন হয়ে পড়ছে। অসময়ে পানি কাঁচা ইট গলিয়ে ফেলছে মাটিতে। প্রতিটি ভাটায় প্রায় ২ থেকে ৩ শত শ্রমিক বছরের ৬ থেকে ৭ মাস কাজ করে এবং প্রায় শ্রমিকের দিন আনা দিন খাওয়া। একদিন কর্ম না করলে সংসার চলে না। বৃষ্টির কারনে অনেকের ভাটায় কর্ম বন্ধ হয়েছে। যে কারনে অনেক শ্রমিক ধার দেনা করে চলছে।

পীরগঞ্জ উপজেলায় ৫২ টি ইটভাটা মধ্যে প্রায় ৪০ টি ইটভাটা চলমান রয়েছে। প্রতিটি ভাটায় প্রায় শতশত শ্রমিক দৈনন্দিন কাজ করে থাকে।

ভাটা মালিকরা বলছেন, অসময়ের বৃষ্টিতে ইটভাটায় প্রস্তুতকৃত কাঁচা ইট নষ্ট হয়ে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকেই  ধার-দেনা করে ইটভাটা দিয়েছেন, কিন্তু অসময়ের বৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আবহাওয়া একটু অনুকূলে আসলেই শ্রমিকরা আবারও তাদের কর্মে ফিরতে পারে বলে তারা জানান।

চতরা ইটভাটা মালিক হাবিবুর রহমান হাবিব জানান, গত দুই সপ্তাহ থেকে আবহাওয়া অনুকূলে ছিল না।  এক দিন ভারী  বৃষ্টি হলে ১ সপ্তাহ সময় লাগে মাঠ শুকাতে বা পরিস্কার করতে। শুধু শ্রমিকদের ক্ষতি নয় আমাদেও প্রচুর ক্ষতি হয়েছে। লাভলোকসান মেনে নিয়েই এব্যবসা করতে হয়।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth