১৬ চৈত্র, ১৪৩২ - ৩০ মার্চ, ২০২৬ - 30 March, 2026

হিলিতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক

2 hours ago
37


হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে সাইফুল ইসলাম নামে এক মাদ্রাসার শিক্ষককে আটক করেছে থানা পুলিশ। সোমবার (৩০ মার্চ) মধ্যরাতে তাকে উপজেলা আলীহাট ইউনিয়নের বাঁশমুড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকায় বাঁশমুড়ি হাফেজিয়া মাদ্রাসায় কর্মরত ছিলেন।

আটককৃত শিক্ষক জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামের মৃত ছানোয়ার হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ওসি জাকির হোসেন।

তিনি জানান, বাঁশমুড়ি মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম এক শিক্ষার্থীকে বলাৎকার করেন। পরে গ্রামবাসীর মধ্যে জানা জানি হলে সবাই মিলে সেই শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাদ্রাসার শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth