১৬ চৈত্র, ১৪৩২ - ৩০ মার্চ, ২০২৬ - 30 March, 2026

তারাগঞ্জ সয়ার ইউনিয়ন পরিষদ দক্ষতা ভিত্তিক উন্নয়নের অর্থ হরিলুটের অভিযোগ

2 hours ago
27


প্রবীর কুমার কাঞ্চন, তারাগঞ্জ (রংপুর): 

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়ন পরিষদে দক্ষতা ভিত্তিক উন্নয়ন (পিবিজি) প্রকল্পের কাজ না করেই অর্থ হরিলুটের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের। তবে সয়ার ইউনিয়নের চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করে বলেন কাজ চলমান রয়েছে। সয়ার ইউপি পরিষদ সূত্রে জানা গেছে, সয়ার ইউনিয়ন পরিষদের কার্যক্রম দক্ষতা ভাল হওয়ায় ২০২৩-২৪ ইং অর্থ বছরে কার্যভিত্তিক সয়ার ইউনিয়ন পরিষদ এই দক্ষতা ভিত্তিক উন্নয়ন (পিবিজি) প্রকল্পের ১১ লাখ ২৭ হাজার ১০০ টাকা বরাদ্দ  দেওয়া হয়।  এই বরাদ্দের টাকা ব্যয় করতে কাগজে- কলমে তালিকায় ৮টি প্রকল্প গ্রহন করা হলেও ৩ থেকে ৪টি প্রকল্পের কাজ হয়েছে সামান্য। বাকি প্রকল্পের কোন কাজ না করেই অর্থ আত্নসাৎ করা হয়েছে। প্রকল্প গুলোর মধ্যে অত্র সয়ার ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  জন্য  বিনামূল্যে খেলার সরঞ্জাম ও সয়ার কাজীপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে গোলবার স্থাপন করার জন্য ১ লাখ ৫০ হাজার টাকার প্রকল্পে ব্যয় ধরা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, এই প্রকল্পে কোন কাজেই করা হয়নি। এসময় সয়ার কাজীপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জানান, অত্র শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সরঞ্জাম কিংবা মাঠের নামে কোন বরাদ্দ আছে কি না জানা নেই। সয়ার ইউনিয়নে মা ও নবজাতকের সুবিধার জন্য ইপিআই ও স্যাটলোইট ক্লিনিকে টিকাদান কেন্দ্রগুলোতে চেয়ার টেবিল বিতরণ করার জন্য ৬৭ হাজার ১০০ টাকার প্রকল্পে গ্রহন করা হলেও বিতরন করা হয়নি। সয়ার ইউনিয়নের উপ স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বরত (অতিরিক্ত) পরিবার কল্যান পরিদর্শিকা (এফ ডব্লিউ এফ) হাববিা কুলছুম জানান, ইপিআই ও স্যাটেলাইট ক্লিনিকে ৮টি টিকাদান কেন্দ্র রয়েছে। এই টিকাদান কেন্দ্রগুলোতে শুনেছিলাম চেয়ার-টেবিল বিতরণ করা কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো চেয়ার-টেবিল বিতরন করা হয়নি। অন্যদিকে প্রকল্প গুলোর মধ্যে রাস্তা এইচবিবি করন,পানি নিস্কাশনের ড্রেন নির্মান ও কালভার্ট নির্মানের কাজ ৬টি প্রকল্পে যেনতেনভাবে কর্ াহলেও এলাকার সাধারন লোকজনের ভাস্যমতে বেশ কয়েক বছর আগে এই কাজগুলো বিভিন্ন প্রকল্পের অর্থায়নে করা হয়েছে বলে তারা জানিয়েছেন। সয়ার ইউনিয়নের বর্তমান দায়িত্বরত প্রশাসনিক কর্মকর্তা আনিছুর রহমান জানান, কিছু প্রকল্পের কাজ হয়েছে। কিছুটা বাকি আছে। সয়ার ইউপি চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট তার বিরুদ্ধে অভিযোগ গুলো অস্বীকার করে বলেন, বিভিন্ন সমস্যার কারনে কাজ করতে একটু দেরি হচ্ছে। প্রকল্পের কাজগুলো অবশ্যই করা হবে।  উপজেলা  প্রকৌশলি মোহাম্মদ আলী বলেন, এ সব প্রকল্পে ইস্টিমেট সাধারনত আমি করি না। আমার উপ সহকারী প্রকৌশলীরা করে থাকে। কাজ কতটুকু হয়েছে তা বলতে পারবো না। উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন ছুটিতে থাকায় তার  মন্তব্য দেয়া নেয়া সম্ভব হয়নি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth