১৬ চৈত্র, ১৪৩২ - ৩০ মার্চ, ২০২৬ - 30 March, 2026

বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফল অস্ত্রপচারের মাধ্যমে দুই নবজাতক শিশুর জন্ম

2 hours ago
39


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফল অস্ত্রপচারের মাধ্যমে দুই নবজাতক শিশু সুস্থ অবস্থায় জন্মগ্রহণ করেনপৃথিবীর আলো দেখেছে।

সোমবার সকালে নার্স- মিডওয়াইফ এবং মেডিকেল অফিসারদের সমন্বয়ে সফল সিজারের প্রধান ভূমিকা পালন করেন  সহকারী অধ্যাপক (অবস এন্ড গাইনি) ডাঃ আহমদ শরীফ রুশো।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বিময় সরকার জানান, নবজাতক এবং মায়েরা সকলেই সুস্থ আছে।

অপরদিকে, নবজাতকদের পরিবারের সদস্যবৃন্দ উপজেলা পর্যায়ে এধরণের সেবা লাভ করায় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth