১৬ চৈত্র, ১৪৩২ - ৩০ মার্চ, ২০২৬ - 30 March, 2026

রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে কোটি টাকা মূল্যের পরিত্যাক্ত মটরযান, দেখার কেউ নেই

2 hours ago
41


নিজস্ব প্রতিবেদক:

রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে গেলে দেখা যায়, কার্যালয়ের রিজার্ভ ষ্টোরে কোটি টাকা মূল্যের পরিত্যাক্ত বেশ কয়েকটি সরকারী মটরযান দীর্ঘদিন যাবত খোলা আকাশের নীচে পড়ে থেকে ধ্বংস হয়ে যাচ্ছে, দেখার যেনো কেউ নেই।

রংপুর মহানগরীর পুরোতন সদর হাসপাতাল চত্বরে অবস্থিত জেলা সিভিল সার্জন কার্যালয়ের রিজার্ভ ষ্টোরে সরেজমিনে দেখা যায় এখানে প্রায় ২০ বছরের বেশী দীর্ঘ সময় যাবত স্বাস্থ্য বিভাগের অচল হয়ে যাওয়া বিভিন্ন মডেলের বেশ কয়েকটি পুড়াতন জীপ, কার, পিকআপসহ সাইকেল অকেজো অবস্থায় খোলা আকাশের নীচে পড়ে আছে। দীর্ঘদিন থেকে পড়ে থাকা এসবের বিষয়ে কোন কার্যকর সিদ্ধান্ত না নেয়ার কারণে স্থানীয় কিছু দুর্বৃত্তচক্র বিভিন্ন সময়ে গাড়ির যন্ত্রাংশ সুযোগ বুঝে লোপাট করে নিচ্ছে। আবার অপরদিকে দীর্ঘদিন হতে খোলা আকাশের নীচে পড়ে থেকে গাড়িগুলো রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে মুল্যবান অংশ সমূহ ক্রমান্বয়ে ধ্বংশ হয়ে যাচ্ছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নাকের ডগায় সরকারের এসব মুল্যবান সম্পদ ধ্বংস হয়ে গেলেও তা কর্মকর্তা কারো যেন নজরেই পরছেনা। রির্জাভ ষ্টোর প্রাঙ্গনে পরিত্যাক্ত এই মটরযান গুলো এই এলাকায় দৃষ্টিকটু এবং দুষিত পরিবেশ সৃষ্টি করে রেখেছে।

এ ব্যাপারে রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানার দৃষ্টি আর্কষণ করে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে জানান, রির্জাভ ষ্টোর প্রাঙ্গনে অকেজো অবস্থায় পরিত্যাক্ত এসব মটরযান দীর্ঘদিন হতে খোলা আকাশের নীচে পড়ে থেকে এর অনেক যন্ত্রাংশ চুরি এবং ক্ষতিগ্রস্থ হয়েছে। এ সব মটরযানের সংশ্লিষ্ট নাম্বার এবং কাগজপত্রও খুঁেজ পাওয়া যাচ্ছেনা। ফলে পরিত্যাক্ত এ গাড়িগুলোন নিলামে দেয়াতেও জটিলতা রয়েছে। এনিয়ে তাঁর দপ্তর সংকটে রয়েছে।

তিনি আরো বলেন, তবে একজন মেডিকেল অফিসারকে এসব পরে থাকা গাড়ির হাল নাগাদ করাসহ তালিকা তৈরী করার দায়িত্ব দেয়া হয়েছে। কাজ শেষ হলেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth