রংপুরে সড়ক সংস্কারের দাবিতে সিটি কর্পোরেশন অন্ধ প্রতীকী প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক:
রংপুরে সড়ক সংস্কারের দাবিতে সিটি কর্পোরেশন অন্ধ প্রতীকী প্রতিবাদ করেছে সাতমাথা ও জাহাজ কোম্পানী এলাকার স্থানীয় বাসিন্দা ও যুব সমাজ।
বুধবার বিকেল ৪ টায় নগরীর সাতমাথা রেলগেটে বিভিন্ প্লেকাড চক্ষে কালো কাপড়, হাত ও মাতায় ব্যন্ডেস নিয়ে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা।
তাঁরা নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান।
প্রতিকী কর্মসূচিতে বক্তব্য দেন সাতমাথার বাসিন্দা রাজিমুজ্জামান হৃদয়, প্রান্ত হোসেন, মো. নাঈম, সাকিব হোসেন, মোহাম্মদ হাসান, হোসাইন, সৈকত ইসলাম ও তানবীর ইসলাম ।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এক বছর ধরে জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে আছে।
লালমনিরহাট, কুড়িগ্রাম, পীরগাছা ও কাউনিয়াসহ আশপাশের এলাকার হাজারো মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করেন।
কিন্তু খানাখন্দে ভরা সড়কটির কারণে তাঁদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এমন অবস্থার পরও রংপুর সিটি করপোরেশন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।