২৬ চৈত্র, ১৪৩২ - ১০ এপ্রিল, ২০২৬ - 10 April, 2026

বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

1 day ago
24


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বুধবারে (৭এপ্রিল) ঘুড়ি উৎসব, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মাদক বিরোধী সংগঠন বাংলাদেশ ইয়্যুথ ফাস্ট কনসার্ন্স (বিওয়াইএফসি) আয়োজিত অনুষ্ঠানে ঘুড়ি উৎসবের পাশাপাশি ঘোড়ায় চড়া, দেশীয় বিভিন্ন খেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে। এতে ওই এলাকার ৬টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

পুরস্কার বিতরণ করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, স্কুল কমিটির সভাপতি আনিসুর রহমান, বিওয়াইএফসি’র প্রোগ্রাম ম্যানেজার সম্রাট ব্যাপারী, প্রোগ্রাম অর্গানাইজার হেমন্ত বিশ্বাস প্রমূখ।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth