৮ বৈশাখ, ১৪৩৩ - ২২ এপ্রিল, ২০২৬ - 22 April, 2026

সুন্দরগঞ্জে হাম-রুবেলা টিকাদান নিয়ে মতবিনিময় ও ক্যাম্পেইন শুরু

1 day ago
99


হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) :

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হাম-রুবেলা টিকাদান নিয়ে মতবিনিময় ও ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিবাকর বসাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলি। আরও বক্তব্য রাখেন, আরএমও ডাক্তার ফারজানা বিনতে ফারুক মনিকা, এমওডিসি ডাক্তার সাইদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাদল কুমার,  উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মো. রফিকুজ্জামান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সুমী কায়ছার, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মুকুল চন্দ্র সরকার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. বেলাল হোসেন,এস আই শামসুল হক, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের আহবায়ক এ মান্নান আকন্দ, সাংবাদিক জাহিদ কামাল প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডাক্তার শাহারুল ইসলাম। বক্তাগণ সকলের আন্তরিক সহযোগিতা ও প্রচারণা কামনা করেছেন।

         জানা গেছে, উপজেলার পনের ইউনিয়ন ও একটি পৌরসভায় টিকাদানের লক্ষমাত্রা ৫১ হাজার ৮৬৬ জন। এর মধ্যে ছেলে ২৫ হাজার ৪১০ জন এবং মেয়ে ২৬ হাজার ৪৫৬ জন। উপজেলার ৪৯৬টি কেন্দ্রে ৫ বছরের নিচের শিশুদের হাম-রুবেলা টিকাদান কার্যক্রম ২০ এপ্রিল হতে ১০ মে পর্যন্ত চলমান থাকবে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুম কেন্দ্রে টিকাদান কার্যক্রম উদ্ধোন করেন অতিথিবৃন্দ। 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth