২২ মাঘ, ১৪৩২ - ০৪ ফেব্রুয়ারি, ২০২৬ - 04 February, 2026

গঙ্গাচড়ায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক ও মোটরসাইকেল উদ্ধার

3 days ago
78


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও তিনটি মোটরসাইকেলসহ একটি অটোভ্যান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর জানান, শুক্রবার (৩০ জানুয়ারী) দুপুরে গোপন সংবাদে থানা পুলিশের একটি বিশেষ দল গঙ্গাচড়া ইউনিয়নের আরাজি নিয়ামত মৌলভীবাজার গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই গ্রামের মাহাফুজার রহমানের বাড়ি থেকে মাদকদ্রব্য  ফেয়ারডিল ৭৪ বোতল, ইসকুফ ৭৩ বোতল, তিনটি মোটরসাইকেল ও

একটি অটোভ্যান উদ্ধার করা হয়।

ওসি আব্দুস ছবুর বলেন, অভিযানের সময়  মাহাফুজার রহমান পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন , এটি মাদকবিরোধী অভিযান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth