৩০ মাঘ, ১৪৩২ - ১২ ফেব্রুয়ারি, ২০২৬ - 12 February, 2026

নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

1 day ago
48


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

মাদ্রাসায় অফিস গবেষণাগার/ল্যাব সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার পদে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে বলে এলাকাবাসী এবং চাকুরী প্রত্যাশীদের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন।

মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জের জাফর পাড়া কামিল মাদ্রাসার গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, কোটা ও ন্যায়ের দাবিতে যেসব শহীদ ২০২৪ সালের জুলাই আন্দোলনে জীবন দিয়েছেন, আজ তাদের আত্মত্যাগের বিপরীতে আবারও কোটা ও ঘুষের মাধ্যমে চাকরি বাণিজ্য চলছে। তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান। তারা আরও বলেন উক্ত নিয়োগ পরীক্ষায় ডিজির প্রতিনিধি আবুল কালাম তালুকদার, পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) (উপসচিব) নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণ করেননি। পরিক্ষা সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রায় দুই ঘণ্টা বিলম্বে দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয়। পরীক্ষার্থীদের চাপের মুখে কর্তৃপক্ষ পরে পরীক্ষা নিতে বাধ্য হয় বলে দাবি করা হয়।

এছাড়া প্রশ্নপত্র প্রণয়নের সময় নিয়োগ বোর্ডের বাইরের একাধিক ব্যাক্তি পরীক্ষাকক্ষে অবস্থান করেন বলেও অভিযোগ ওঠে, যা পুরো নিয়োগ প্রক্রিয়াকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে সকল অনিয়মপূর্ণ নিয়োগ বাতিল, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং একইসঙ্গে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth