১৯ ফাল্গুন, ১৪৩২ - ০৩ মার্চ, ২০২৬ - 03 March, 2026

ভারতে অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশী যুবককে ফেরত দিয়েছে বিএসএফ

12 hours ago
41


হিলি প্রতিনিধি:

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক রিপন হাসান (২৬) নামের এক বাংলাদেশী যুবককে বিজিবির নিকট ফেরত দিয়েছে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিপি কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন।

সোমবার (২ মার্চ) বিকেল পৌনে ৩টায় হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলার সংলগ্ন রেলস্টেশন এলাকা দিয়ে তাকে ফেরত দেয় বিএসএফ। এর আগে সেখানে দুবাহিনীর মাঝে বৈঠক অনুষ্ঠিত হয়। দেশে ফেরত আসা রিপন হাসান দিনাজপুরের বিরল উপজেলার দেওয়ানদিঘি গ্রামের আব্দুল আজিজ এর ছেলে।

বিজিবির হিলি সিপি কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন বলেন, আটক যুবক এক বছর পুর্বে বিরল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল কাজ করতে। সোমবার সকালে সে অবৈধভাবে হিলি সীমান্ত দিয়ে দেশে ফেরত আসার চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে। পরবর্তীতে বিকেলে তাকে বিজিবির নিকট ফেরত দেয়। পরে প্রক্রিয়া শেষে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth