১৯ ফাল্গুন, ১৪৩২ - ০৩ মার্চ, ২০২৬ - 03 March, 2026

বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের নেতৃত্বে রোকনুজ্জামান-মামদুদুর

12 hours ago
38


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম কমিটি (২০২৬-২০২৭) গঠন করা হয়েছে। সোমবার (০২ মার্চ) ফোরামের সকল সাধারণ সদস্যের উপস্থিতিতে কণ্ঠভোটের মাধ্যমে দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মোঃ রোকনুজ্জামান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ মামদুদুর রহমান। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. জিয়াউল হক। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তারিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ হয়েছেন আব্দুল ওয়াদুদ সরকার।

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন এ টি এম শহীদুল ইসলাম (সুজন), আহসানুল কবির, সোহরাব মন্ডল এবং আহসানুল হাবিব।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মামদুদুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত উন্নয়ন এবং একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় আমরা আন্তরিকভাবে কাজ করে যাবো।

অপরদিকে নব্য সভাপতি রোকনুজ্জামান বলেন, সকল স্বার্থের বাহিরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের যে ন্যায্য দাবী তা বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য। অফিসারদের হাত ধরে বিশ্ববিদ্যালয়ের সাফল্যের ধারা অব্যাহত থাকবে, এটাই কামনা করি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth