২৭ ফাল্গুন, ১৪৩২ - ১২ মার্চ, ২০২৬ - 12 March, 2026

কিশোরগঞ্জ হাসপাতালে স্বাস্থ্য ও প: প: কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

2 hours ago
9


নীলফামারী প্রতিনিধিঃ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পথ্য সরবরাহের কাজ না পাওয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উপর ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক সন্ত্রাসী হামলা এবং মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছে সকল চিকিৎসক, সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধন ও কর্মবিরতী পালন করে।

বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে সন্ত্রাসী হামলা ও মব সৃষ্টির প্রতিবাদে ৩০ মিনিট ব্যাপি মানববন্ধন ও কর্মবিরতী পালন করে। এসময় বক্তব্য রাখেন ডেন্টাল সার্জন ডা: গোলাম মওলা, ইপিআই কর্মকর্তা আমিরুজ্জামান, ক্যাশিয়ার বুলবুল আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, মঙ্গলবার দুপুরে পথ্য সরবরাহের কাজ না পাওয়ায় সন্ত্রাসী ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মেধা কন্সট্রাকশনকে কাজ দেয়ার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার রুমে গিয়ে চাপ দেয় বিএনপির নামে কিছু সন্ত্রাসী। এক পর্যায়ে সন্ত্রাসীরা হামলা ও মব সৃষ্টি করে। তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। তারা জানান, ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে স্থায়ীভাবে কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি নেয়া হবে।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিসিটিভি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছানুর রহমান, বিএনপি নেতা তোফায়েল হোসেন লায়নসহ কয়েকজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীল রতন দেবের রুমে গিয়ে আঙ্গুল দেখিয়ে উত্তোজিত কথা বলছে। এসময় তারা বার বার আঙ্গুল তুলে হুমকী দেয়। তারা বার বার রুমের ভিতর প্রবেশ করে হুমকী দেয়ার সময় এক পর্যায়ে টেবিলে থাপ্পর দেয়। এর প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী সন্ত্রাসী হামলা ও মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী করেছে।

উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছানুর রহমান জানান, পথ্য সরবরাহের টেন্ডারের অনিয়ম ও হাসপাতালের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে কথা বলতে যাই আমরা। তারা কোন নিয়মনীতি না মেনে তালিকায় থাকা ৮ নং ক্রমিকের ঠিকাদারী প্রতিষ্ঠানকে পথ্য সরবরাহের কাজ দিয়েছে। এসময় উত্তোজিত হয়ে টেবিলে থাপ্পর দেয়ার কথা স্বীকার করলে হামলা ও মব সৃষ্টির কথা অস্বীকার করেন। তিনি এক পর্যায়ে বলেন, এ বিষয়ে ঠিকাদারসহ আমরা রংপুরে পরিচালক মহোদয়ের সাথেও কথা বলেছি। তিনি আরও জানান, হাসপাতালে টেষ্ট, এক্সরেসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সুযোগ থাকলেও হাসপাতালে ব্যবসা করা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব জানান, মঙ্গলবার তারা আমার রুমে এসে তাদের মনোনিত ঠিকাদারকে পথ্য সরবরাহের কাজ দেয়ার চাপ দেয়। আমি অনলাইন প্রক্রিয়ায় ঠিকাদার নির্বাচন করা হয় বললে তারা উত্তোজিত হয়ে হুমকী দিতে থাকে। এক পর্যায়ে টেবিলের গøাসে থাপ্পর দেয় ও মব সৃষ্টির পায়তারা করে। এ বিষয়ে আমি থানায় ও উর্দ্ধতন কর্তপক্ষকে তাৎক্ষনিক অবহিত করেছি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth