৫ চৈত্র, ১৪৩২ - ২০ মার্চ, ২০২৬ - 20 March, 2026

বিএনপি শহীদ জিয়ার আদর্শের একটি রাজনৈতিক দল, যারা গণতন্ত্রে বিশ্বাস করে- সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন

6 hours ago
26


হিলি প্রতিনিধি:

সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ এজেএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি শহীদ জিয়ার আদর্শের একটি রাজনৈতিক দল, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। বেগম খালেদা জিয়া সব সময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়া জন্য কষ্টও করেছেন নির্যাতিতও হয়েছেন। কাজেই বর্তমান সরকারকে যদি আমার সবাই মিলে সহযোগীতা করি তাহলে আমরা এই বাংলাদেশকে আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য একটি বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

তিনি আরো বলেন, সবাইকে যেকোন অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকতে হবে এবং প্রশাসনকে জানাতে হবে। কারণ অনেকেই সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য চেষ্টা করবে সেই জন্য বিএনপির নেতা কর্মীদেরও সোচ্চার থাকতে হবে বলেও জানান মন্ত্রী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে দিনাজপুরের হিলিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক বরাদ্দপ্রাপ্ত মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ গরীব অসহায় পরিবারের মাঝে খাদ্যশষ্য, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। 

এর আগে মন্ত্রী হাকিমপুর উপজেলার ২নং বোয়ালদাড় ইউনিয়নে ক্ষতিগ্রস্থ বিভিন্ন গ্রামে বাড়ি-ঘর পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক কোমার চাকমা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সহ-সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মাসুদ রানাসহ অনেকেই।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth