১৭ চৈত্র, ১৪৩২ - ০১ এপ্রিল, ২০২৬ - 01 April, 2026

ঘোড়াঘাটে দোকানে মজুদ রাখ ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন

9 hours ago
22


হিলি প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধ ভাবে ওয়ার্কশপের দোকান থেকে ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১২ টায় উপজেলা আজাদ মোড় এলাকার আব্দুস সালামের ওয়ার্কসপের দোকান থেকে এসব ডিজেল জব্দ করা হয়।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি ওয়ার্কশপের দোকানে বিপুল পরিমান ডিজেল মজুদ রাখা হয়েছে। পরে সেখানে ফায়ার সার্ভিস, থানা পুলিশসহ যৌথ অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এসময় দোকনের মালিক আব্দুস সালাম পালিয়ে যায়। জব্দকৃত ডিজেল নিলামের মাধ্যমে বিক্রয় করে আদায়কৃত টাকা সরকারি কোষাগাড়ে জমা করা হবে।

তেল মজুদ রেখে কোন ব্যবসায়ী যেন সংকট তৈরী করতে না পারে সইে লক্ষে জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth