১৭ চৈত্র, ১৪৩২ - ০১ এপ্রিল, ২০২৬ - 01 April, 2026

অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে মুদি ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা

7 hours ago
35


মোঃ বুলবুল ইসলাম, খানসামা (দিনাজপুর):

"দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে এক মুদি ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারডাঙ্গা বাজারে একটি মুদিখানার দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই দোকান থেকে ১০০.৫ লিটার পেট্রোল জব্দ করা হয়।

পরে জব্দকৃত পেট্রোল স্থানীয় মোটরসাইকেল চালকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। একই সঙ্গে জুয়েল রানা নামে ওই মুদি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ওই এলাকার জহির উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সরকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস। তিনি জানান, জ্বালানি তেলের চলমান সংকটকে পুঁজি করে অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগের প্রেক্ষিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অনিয়ম রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth